সারাদেশ

করোনায় টানা ৩ দিন মৃত্যুহীন সিলেট, শনাক্ত ৩০

নিজস্ব প্রতিনিধি, সিলেট : টানা ৩ দিন করোনায় মৃত্যুহীন সিলেট। এমন খবরে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন অনেকেই। তবে অস্বস্তির খবর হচ্ছে, গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এদের মধ্যে সিলেট জেলার ১৭, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ৭ জন ও সুনামগঞ্জের ১ জন। অপর ৪ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী।

এনিয়ে বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬শ ৩৩। এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ২শ ৪৪, সুনামগঞ্জের ২ হাজার ৫শ ১৯, হবিগঞ্জের ১ হাজার ৯শ ৬৭ এবং মৌলভীবাজারের ১ হাজার ৮শ ৯৯ জন।

এ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০ জন। এদের সবাই সিলেট জেলার অধিবাসী। সব মিলিয়ে সুস্থতার সংখ্যা ১৪ হাজার ৬শ ৮০। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৮শ ৬০, সুনামগঞ্জের ২ হাজার ৪শ ৭৭, হবিগঞ্জের ১ হাজার ৬শ ২ ও মৌলভীবাজারের ১ হাজার ৭শ ৪১ জন।

গত ৩ দিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও ইতিপূর্বে মোট মৃতের সংখ্যা ২শ ৬৬। এদের মধ্যে সিলেট জেলার ২০২, হবিগঞ্জের ১৬ মৌলভীবাজারের ২২ ও সুনামগঞ্জের ২৬ জন।

বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৫ জন। এদের মধ্যে সিলেট জেলার ২৮, সুনামগঞ্জের ৩ হবিগঞ্জর ১ও মৌলভীবাজারের ৩ জন।
আর করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীনের সংখ্যা ২০৪৪।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা