সারাদেশ

রাজবাড়ীতে শিশুকে গণধর্ষণ ও হত্যার দায়ে ১ জনের ফাঁসি

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীতে আট বছরের শিশুকে গণধর্ষণের পর হত্যার দায়ে সায়েদ মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও অপর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ শারমিন নিগার এ রায় দেন।

সায়েদ মোল্লা জেলার পাংশা উপজেলার কুটি মালিয়াট এলাকার বশারত আলী মোল্লার ছেলে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- কুটি মালিয়াট এলাকার মোমিন শেখের ছেলে আলাল শেখ (২১) ও একই গ্রামের রনি (২১) এবং পাংশার ভিবোন গ্রামের মটকা মোসলেমের ছেলে মহির খাঁ (২৩)। রায়ের সময় এ তিনজন আদালতে হাজির থাকলেও সায়েদ মোল্লা পালাতক।

অভিযোগ প্রমাণ না হওয়ায় এ মামলার বাকি দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- কুটি মালিয়াট এলাকার শুক্কুর মোল্লা (৪৫) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩৫)।

রাজবাড়ী আদালতের পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান জানান, মামলার বিবরণে জানা যায়, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার এক কৃষকের শিশু কন্যা ২০২০ সালের ২৭ মে সকালে এক বাড়ির আম বাগানে আম কুড়াতে যায়। এসময় কুটি মালিয়াট এলাকার কয়েকজন বখাটে শিশুটিকে পর্যায়ক্রমে ধর্ষণ করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এ ব্যাপরে নিহতের বাবা বাদী হয়ে সায়েদ মোল্লাসহ ছয়জনকে আসামি করে পাংশা থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল কাজী তদন্ত শেষে ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলার সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনার পর অভিযোগের সত্যতা পাওয়ায় মঙ্গলবার এ রায় দেন আদালত।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা