সারাদেশ

চাঁদপুরে ২৫০০ কেজি জাটকা জব্দ

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে কোস্ট গার্ড ২৫শ কেজি জাটকা জব্দ করেছে। ০২ জানুয়ারি মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ৩টি যাত্রীবাহী লঞ্চ থেকে ২,৫০০ কেজি (প্রায় ৬৩ মণ) জাটকা জব্দ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় এমভি সোনার তরী-২ (ভোলার দৌলতখান থেকে ঢাকা সদরঘাটগামী), এমভি তাসরিফ-৩ (হাতিয়ার চরফ্যাশন থেকে ঢাকা সদরঘাটগামী) এবং এমভি শাহরুক-১ (শরিয়তপুরের গুশের হাট থেকে ঢাকা সদরঘাটগামী) নামক ৩টি যাত্রিবাহী লঞ্চে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

জব্দকৃত জাটকার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭,৫০,০০০ টাকা মাত্র। অভিযানে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নাই বলেও জানান তিনি।

পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো নির্বাহী মেজিস্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড-এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/টিএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা