সারাদেশ

 সাজেক ভ্রাতৃঘাতি প্রতিরোধ কমিটি থেকে সভাপতির পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : ইউপিডিএফ (প্রসীত) এর সমর্থিত সাজেক ভ্রাতৃঘাতি প্রতিরোধ কমিটি থেকে পদত্যাগ করেছে সভাপতি অতুলাল চাকমাসহ একাধিক সদস্য।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি সুইস গেইট প্লেংসা রেস্টুরেন্ট এ আয়োজিত সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন তারা।

পদত্যাগকারী সদস্যরা হলেন: পরিচয় চাকমা, হিরানন্দ চাকমা, সুশীলা চাকমা, খরেন্দ্র চাকমা ও বিশ্বমনি চাকমা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাজেক ইউনিয়নের ৫নং ইউপি সদস্য ও সাজেক ভ্রাতৃঘাতি প্রতিরোধ কমিটি এর সদস্য পরিচয় চাকমা।

এসময় লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, ১২ ডিসেম্বর প্রসীতপন্থী ইউপিডিএফ আমাদেরকে ডেকে পাঠান এবং আমাদের বায়োডাটা সংগ্রহ করে। আমাদের অজ্ঞাতে পরবর্তীতে সাজেক ভ্রাতৃঘাতি প্রতিরোধ কমিটি গঠন করে আমাদের নামগুলো প্রচার করে।

এই ধরণের ষড়যন্ত্র্রমূলক কর্মকান্ডের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে তারা সাজেক প্রতিরোধ কমিটি থেকে পদত্যাগ করে। একই সঙ্গে পদত্যাগকারীরা বলেন, ‘সাজেক প্রতিরোধ কমিটির সঙ্গে থেকে আমরা জনগণের সঙ্গে প্রতারণা করতে চাই না।

সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা