সারাদেশ

দেশের অর্থনীতি অনেক শক্ত অবস্থানে: বেগম মন্নুজান

নিজস্ব প্রতিনিধি, খুলনা: ব্যাংক একটি সেবামূলক প্রতিষ্ঠান। কর্মের মাধ্যমে মানুষকে সেবা দেওয়া যায়। বাংলাদেশের অর্থনীতি এখন অনেক শক্ত অবস্থানে রয়েছে। সরকারের পাশাপাশি করোনাকালে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান মানুষকে কোটি কোটি টাকার অনুদান দিয়ে সহায়তা করেছে।

বুধবার (৩০ ডিসেম্বর ) দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড খুলনার দৌলতপুর বাজার উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু সহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জনগণকে দক্ষ মানবসম্পদে পরিণত করার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, করোনার মধ্যেও দেশের রপ্তানি, রিজার্ভ, রেমিট্যান্সসহ সকল অর্থনৈতিক সূচক ঊর্ধ্বমুখী। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। ব্যাংকিং সেক্টরে সেবার মান আরও বৃদ্ধি করতে পারলে ব্যাংকের সুনাম বাড়বে। ব্যাংকে সেবা নিতে আসা কোন গ্রাহক যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে প্রতিমন্ত্রী ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর খুলনা জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুস সালামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রগতি জুট সাপ্লাইয়ের স্বত্বাধিকারী শেখ আব্দুল মান্নান, ইসলামী ব্যাংকের শাখা প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ সরোয়ার হোসাইন এবং ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী।

স্বাগত জানান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং দৌলতপুর শাখা প্রধান শেখ আব্দুস সালাম। ধন্যবাদ জানান ইসলামী ব্যাংক দৌলতপুর শাখার এসপিও ও ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম।

বিকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান দৌলতপুর শেখ মতিউর রহমান কমিউনিটি সেন্টারে শহিদ অধ্যাপক আবু সুফিয়ান বীর প্রতীক এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণ সভায় যোগদান করেন।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’

কারও পুরো শরীর ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লা...

সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ৫০ বস্তা জব্দ  

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সা...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা