সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের আনন্দ সমাবেশ

প্রকাশ দাস, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ সরকারের দুই বছর পূর্তিতে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিসেস নায়ার কবির, তাজ মোহাম্মদ ইয়াছিন, মো. হেলাল উদ্দিনসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মোকতাদির চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায় রয়েছে। বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান করেছেন। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ায় একর পর এক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে। অথচ বিরোধী দল বর্তমান সরকারের সকল ডিজিটাল সুযোগ-সুবিধা গ্রহণ করেও সরকারের সমালোচনা করছেন। আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে, আনন্দ সমাবেশ উপলক্ষে দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ঢাক-ঢোল নিয়ে বর্ণাঢ্য মিছিল করে সমাবেশস্থলে এসে যোগ দেয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা