সারাদেশ

মাটি খেকোদের দখলে পদ্মার চর

রেজাউল করিম, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ছাত্তার মেম্বারপাড়া চর কর্নেশনা পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী একটি চক্র।

মাটি কাটার গর্ত থেকে মাত্র ১শ হতে ২শ গজ এলাকার মধ্যে দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাট এবং একটি গ্রাম। ওই এলাকায় দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ১৩শ কোটি টাকা ব্যয়ে নদী শাসন, একটি বন্দর ও অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু ওই এলাকা হতে অবাধে মাটি ও বালু কাটার ফলে বন্দর এলাকা, ফেরিঘাট এবং দৌলতদিয়া ১নং ওয়ার্ডের সাত্তার মেম্বারপাড়া অতি ঝুঁকিতে রয়েছে।

স্থানীয়রা জানান, চরের মাটি ও বালু প্রতিদিন অন্তত অর্ধশত ট্রাকে বিভিন্ন ইটভাটা, পুকুর ভরাটসহ বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় বিক্রি করছে চক্রটি। প্রতিদিন মাটিভর্তি বিপুল সংখ্যক ট্রাক-লরি চলাচলের কারণে চরবাসীর একমাত্র রাস্তাটিরও বেহাল দশা হয়েছে। এতে করে চরম ভোগান্তি পোহাচ্ছেন চরাঞ্চলের সাধারণ মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকটি এক্সেভেটর (খনন যন্ত্র) দিয়ে মাটি ও বালু কাটা হচ্ছে।ছোট বড় ট্রাক, লরি দিয়ে দিনরাত এ মাটি-বালু বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। এভাবে চক্রটি হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

মাটি কাটার কাজে ব্যস্ত এক্সেভেটর (খনন যন্ত্র) চালক মো. হাবিবুর রহমান জানান, এই এক্সেভেটর (খনন যন্ত্র) মেশিনটির মালিক দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য উসমান কাজী। তিনিই মাটি কাটার বিষয়টি দেখাশুনা করেন।

স্থানীয় কয়েকজন বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্তার মেম্বারপাড়া ও পাশ্ববর্তী চর কর্নেশনা হতে পদ্মা নদীর পাড় থেকে মাটি কাটার নেতৃত্ব দিচ্ছেন ইউপি সদস্য উসমান কাজী। তার একটু পরেই অন্য একটি এক্সেভেটর (খনন যন্ত্র) দিয়ে মাটি কাটছে বেলায়েত মন্ডল, মুসা মন্ডল, আয়ুব খাঁসহ আরো কয়েকজন জড়িত রয়েছেন। তবে জড়িত থাকা সবারই দাবি তারা তাদের নিজেদের জমি হতে মাটি কাটচ্ছেন। তবে চরের জায়গাগুলো সরকারি খাস খতিয়ানভুক্ত বলে অনেকেই জানান।

মাটির ট্রাকগুলো দৌলতদিয়া আক্কাস আলী হাইস্কুলের পিছনের রাস্তা দিয়ে দীর্ঘদিন যাতায়াতের কারণে ওই রাস্তাটি ইতোমধ্যে ধ্বংসে গেছে এবং খানাখন্দে পরিণত হয়েছে। প্রচণ্ড ধুলোবালুতে ওই এলাকার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। বর্তমানে মাটির ট্রাকগুলো ৭ নং ফেরি ঘাটের নব নির্মিত রাস্তা দিয়ে আসা যাওয়া করছে। এতে করে ওই রাস্তাটিও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

এদিকে, গত ১৬ নভেম্বর এলাকাবাসী মাটি কাটা ও গাড়ি চলাচল বন্ধে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিলেও তিনি নিজে কোন কার্যকর পদক্ষেপ নেয়নি।

স্থানীয় কৃষক মো. ইউসুফ হোসেন বলেন, চরাঞ্চলের মানুষের চলাচলের জন্য প্রয়াত সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল প্রায় চার ফুট উচুঁ করে আক্কাস আলী হাইস্কুলের পিছন দিয়ে সুন্দর একটি রাস্তা করেছিলেন। কয়েক বছর ধরে চর থেকে প্রতিদিন মাটি ভর্তি গাড়ি চলাচল করায় অন্তত দুই হাতের বেশি দেবে গেছে। এখন চলাচল করাই দুর্বিষহ হয়ে পড়েছে। সরকারি মাটি বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।

অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য উসমান কাজী বলেন, আমি কোন খাস জমি থেকে মাটি কাটছি না। আমার নানার জমিসহ বিভিন্ন ব্যক্তি মালিকানা জমি হতে মাটি কাটছি। জমির বিষয়টি গোয়ালন্দের সার্ভেয়ার দিয়ে যাচাই করে নিয়েছি। তবে প্রশাসনের কোন অনুমোদন নেই।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, ইউএনও’র পত্রের আলোকে আক্কাস আলী হাইস্কুলের পিছনের রাস্তা এবং হোসেন মন্ডল পাড়ার রাস্তা দিয়ে মাটির ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম জানান, চরে নদীর পাড় থেকে মাটি কেটে নেয়ার বিষয়ে কাউকে কোন অনুমতি দেয়া হয়নি। এলাকাবাসীর অভিযোগের পর তিনি মাটি কাটা বন্ধ করে দিয়েছিলেন বলে দাবি করেন। খোঁজ নিয়ে আবারো ব্যবস্থা নেয়া হবে বলে এই কর্মকর্তা জানান।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সতীর্থদের জন্য মেসির বিশ্বকাপ উপহার

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছে...

বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত

জীবনটাই যেন রূপালি পর্দার এক চিত্রনাট্য। একসময় বেঙ্গালুরুর রাস্তায় বাসের টি...

মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

সোমবার (২৭ জুলাই) সকালে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে সোমবার সকালে নিরাপদ খ...

মুন্সীগঞ্জে ১০০০ পিস ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস...

নতুন কুঁড়ির প্রথম আসরে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব শুরু হচ্ছে আজ। আর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা