সারাদেশ

‌‌'আ.লীগ শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হয়'

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, আওয়ামী লীগ শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হয়। আওয়ামী লীগের প্রাণ হচ্ছে তৃণমূল। তাই তৃণমূলসহ সকল স্তরের দলকে শক্তিশালী করতে হবে।

সোমবার (২৮ ডিসেম্বর) শরীয়তপুরের সখিপুর থানার চরভাগায় বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার সেতুর উদ্বোধন ও চরভাগা ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম এমপি বলেছেন, আওয়ামী লীগ শক্তিশালী হলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শক্তিশালী হয়। জনগণের সমর্থনেই আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তাদের কল্যাণে ও দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। তাই তৃণমূল থেকে কখনো বিচ্ছিন্ন হওয়া যাবে না।

তিনি আরও বলেন, নৌকার প্রশ্নে বঙ্গবন্ধুর সৈনিকেরা কখনো কোনো আপস করে না। যারা জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মানে না, তারা কখনো আওয়ামী লীগের কর্মী হতে পারে না। আর নৌকাকে কিভাবে তীরে ভেড়াতে হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা ভালো করেই জানেন। এজন্য সকল নির্বাচনে নৌকার পক্ষে কাজ করে দেশকে আলোর পথে এগিয়ে নিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, আওয়ামী লীগ নেতা জহির সিকদার, সাংগঠনিক সম্পাদক স্বপন সিকদার, চরভাগা ইউনিয়নের সভাপতি অলিউল্লাহ চৌকিদার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন গাজী প্রমুখ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা