সারাদেশ

খুলনায় আল্লাহর দলের ৮ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা লবনচরা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের ৮ সদস্যকে আটক করেছে র‍্যাব-৬ এর একটি টিম। এসময় তাদের কাছ থেকে সংগঠনের নথিপত্র, নগদ ১৮,৯৯৫ টাকা ও ১৩টি মোবাইলফোন জব্দ করা হয়।

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. হাফিজুর রহমান (৩২), সদস্য মো. জিল্লুর রহমান (৩১), মো. আলমগীর হোসেন মুন্সি (৩০), মো. কাইয়ুম হোসেন (৩৩), মো. রাজিবুল আলম (৩৭), মো. সুমন ব্যাপারী (৩৩), মো. মুস্তাকিন হোসেন (২৬), মো. জাহাংগীর (২৯)।

র‍্যাব-৬ জানায়, খুলনার লবনচরা থানাধীন সালাউদ্দিন ইউসুফ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কাইয়ুম আয়রন ওয়ার্কসপের ভিতর সংগঠনের গোপন বৈঠক চলছিলো। এমন খবরে ওইখানে অভিযান চালানো হয়।

র‍্যাব-৬ এর পরিচালক রওশানুল ফিরোজ জানায়, দেশের বিদ্যমান পরিস্থিতিতে তারা নাশকতা সৃষ্টির উদ্দেশে গোপন বৈঠক করছিল। আটক সদস্যরা দীর্ঘদিন ধরে এই সংগঠনের সঙ্গে জড়িত বলে স্বীকার করে।

সান নিউজ/খায়রুল/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা