সারাদেশ

সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট বিভাগে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত দু'জনকে নিয়ে বিভাগজুড়ে মোট মৃত্যুর সংখ্যা ২শ ৫৮। এরমধ্যে সিলেট জেলার ১শ' ৯৫, সুনামগঞ্জের ২৫, হবিগঞ্জের ১৬ ও মৌলভীবাজারের ২২ জন। এ সময়ে বিভাগজুড়ে নতুন শনাক্ত হয়েছেন আরও ১৪ জন। তারাও সবাই সিলেট জেলার অধিবাসী।

শুক্রবার (১৮ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান।

এ নিয়ে এই বিভাগে মোট শনাক্তের সংখ্যা ১৫ হাজার ১শ' ৮৩। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৮শ' ৮৯, সুনামগঞ্জের ২ হাজার ৫শ' ২, হবিগঞ্জের ১ হাজার ৯শ' ৩৬ ও মৌলভীবাজারের ১ হাজার ৮শ' ৫৬ জন।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৫২, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ২ জন।

এ নিয়ে বিভাগজুড়ে সুস্থতার সংখ্যা ১৪ হাজার ৫০। এরমধ্যে সিলেটের ৮ হাজার ৩শ' ১, সুনামগঞ্জের ২ হাজার ৪শ' ৪২, হবিগঞ্জের ১ হাজার ৫শ' ৮২ ও মৌলভীবাজারে ১ হাজার ৭শ' ২৫ জন।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা