সারাদেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ভোলার রাজপথে আওয়ামী লীগ  

নিজস্ব প্রতিনিধি, ভোলা : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভোলা জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে শহরের বাংলা স্কুল মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচী পালন করেন।

মানববন্ধনে টেলিকনফারেন্সে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।

এসময় তিনি বলেন, পৃথিবীর বহু ইসলামীক রাষ্ট্রে ভাস্কর্য রয়েছে। পাকিস্তান,ইন্দোনেশিয়া, ইরাক, ইরান সহ বিশ্বের অনেক দেশে ভাস্কর্য় রয়েছে। আজকের এই বাংলাদেশে আমরা প্রত্যেকে যে সম্মানজনক অবস্থানে আসতে পেরেছি, তা বঙ্গবন্ধুর ত্যাগের কারণে। মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে, তারাই বিভিন্ন সময় বাংলাদেশের ওপর আক্রমণের চেষ্টা করছে। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাভাবিকভাবে দেশ চলছিল। হঠাৎ করে ভাস্কর্য নিয়ে একটা রাজনীতি শুরু হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে যে মুলনীতির উপর বাংলাদেশের জন্ম হয়েছিল। জিয়াউর রহমান তা নষ্ট করেছে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন- ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সিনিয়র-সহ-সভাপতি দোস্ত মাহামুদ, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম প্রমুখ ।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড্যাভোকেট জুলফিকার আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর এবং অবমাননা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় ভাস্কর্য ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা।

সান নিউজ/আইআর/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা