সারাদেশ

সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলী

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সোমবার (১৪ ডিসেম্বর) শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকহানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।

দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

পর্যায়ক্রমে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ শ্রমিকলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সিলেট জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ফুলে ফুলে ভরে ওঠে বুদ্ধিজীবী কবরস্থান।

শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন- সিলেট বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিলেট মহানগর ছাত্রলীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহাগর কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার সিলেট, কৃষক লীগ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, সম্মিলিত নাট্য পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাসদ মার্কসবাদী, সিলেট বিভাগীয় গণদাবী ফোরামসহ আরও অনেকে।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা