সারাদেশ

মানুষের সেবায় নিয়োজিত 'আক্তার ফাউন্ডেশন'  

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য; একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না' গানের এই কথার মতই মানুষের সেবায় নিজেকে উতসর্গ করে দিতে চান মো. আক্তারুজ্জামান।

যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের আক্তারুজ্জামান পেশায় একজন ব্যবসায়ী। তবে পেশাকে ছাপিয়ে তিনি কাজ করেন অসহায় মানুষের জন্য। 'আক্তার ফাউন্ডেশন' নামে খুলেছেন সেবামুলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায় চিকিৎসা বঞ্চিত মানুষকে সেবা দেয়া হয়।

জানা যায়, জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত আক্তারুজ্জামান এক সময় যশোর জেলা ছাত্রদলের নেতা ছিলেন। এর আগে তিনি কুষ্টিয়ার মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে কর্মরত ছিলেন। আক্তারুজ্জামান কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ কর্মচারী ঐক্যপরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

মোঃ আক্তারুজ্জামান বলেন, মায়ের অসুস্থতা আমাকে ব্যথিত করেছে। যে কারণে আমার স্বপ্ন ছিল আক্তার ফাউন্ডেশনে যারা অবহেলিত চিকিৎসা বঞ্চিত তাদেরকে আমার সমস্ত আয়ের টাকা দিয়ে চিকিৎসা করিয়ে মুখে হাসি ফুটাবো।

তিনি আরও বলেন, স্বপ্ন আছে ছোট পরিসরে নিজ ইউনিয়নে একটা হাসপাতাল করার। যেখানে মানুষ ফ্রি চিকিৎসা পাবে। আল্লাহ সহায় হলে ৮নং দেয়াড়া ইউনিয়ন পরিষদের মানুষের সেবায় কাজ করতে চাই।

সান নিউজ/কেকেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা