সারাদেশ

টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : ১১ ডিসেম্বর, ১৯৭১ সাল। এই দিনে সম্পূর্ণভাবে হানাদার মুক্ত হয়েছিল টাঙ্গাইল। হানাদার মুক্ত দিবস উপলক্ষে শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ টাঙ্গাইল পৌর উদ্যানে এসে উপস্থিত হন। পরে সেখানে টাঙ্গাইল মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি টাঙ্গাইল পৌর উদ্যান থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়।

এ সময় র‌্যালিতে টাঙ্গাইল-২ গোপালপুর ভূঞাপুরের সাংসদ তানভীর হোসেন ছোট মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জেলার বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিকেলে হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের যোগ দেয়ার কথা রয়েছে।


সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা