সারাদেশ

সিলেটে নবজাতকের মস্তক কেটে ফেললেন সার্জন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে এবার নবজাতকের মস্তক কেটে ফেললেন সার্জন। বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে নগরীর মিরের ময়দানের ফেয়ার হেলথ হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

অভিযোগের আঙ্গুল উঠেছে যে সার্জনের বিরুদ্ধে তার নাম ডা. আব্দুস সবুর। তিনি গাইনি বিভাগের একজন সার্জারি ডাক্তার। তিনি শুধু শিশুর মাথাই কাটেন নি, অভিভাবকদের কাছ থেকে বিষয়টি লুকানোর চেষ্টাও করেছেন।

জানা গেছে, নগরীর মিরাবাজারের অধিবাসী প্রবাসী ফারুক আহমদের স্ত্রীর শুকরিয়া বেগমের প্রসব ব্যথা উঠলে ডাক্তারের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জন্মের পরপরই শিশুটিকে দুধ পান করাতে চাইলে দূরে সরিয়ে রাখেন ডাক্তার ও কর্তব্যরত নার্সরা। স্বজনরা জোর করে নবজাতককে মার কাছে নিয়ে গেলে মাথার পেছনের অংশ রক্তাক্ত দেখতে পান শুকরিয়া বেগম।

ফারুক আহমদের আত্মীয় ইজ্জাদুর রহমান মুন্না জানান, প্রথমে বিষয়টি লুকানোর চেষ্টা করেন ডাক্তার ও নার্সরা।পরে দেখে ফেললে তারা সান্তনা দেয়ার চেষ্টা শুরু করেন।

তিনি বলেন, শিশুটির মাথার পেছন দিকে গভীরভাবে অনেকটাই কেটে গেছে। আরেকটু কেটে গেলে হয়তো সে মারাই যেতো। এ বিষয়ে ফেয়ার হেল্থ হাসপাতালের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের একাধিকবার কল দিলেও সংযোগ পাওয়া যায়নি। পরে রিসিপশনিস্ট দোলন চৌধুরী জানান, এটি একটি অনাকাঙ্খিত দুর্ঘটনা। ঘটনার পরপরই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিশুটিকে দেখে গেছেন।

অভিযুক্ত আব্দুস সবুর অবশ্য বিষয়টিকে পাত্তাই দিতে চাইছেন না। বলেন, এটি কোনো ঘটনাই নয়। এরকম মাঝে মাঝেই ঘটে।

লুকানোর বিষয়ে আব্দুস সবুর বলেন, এই অভিযোগ সত্য নয়। সামান্যই কেটেছে এবং শিশুটির অবস্থা ভালো। তবুও আমরা আলাদা শিশু বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট দিচ্ছি।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

আর্থিক সংকটে রোনালদোর আল-নাসর

নতুন মৌসুম শুরুর আগেই বড় আর্থিক সংকটে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-না...

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে হ...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : ৩ সদস্যের কমিটি গঠন

দেশের বাজারে চলতি টুথপেস্টগুলোর মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্ল...

রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাস...

এআই ব্যবহার করে পরীক্ষায় নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামে মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এইচএসসি পরীক্ষায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা