সারাদেশ

খাগড়াছড়িতে নিউমোনিয়ায় ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ঠাণ্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। এতে বেশি বিপাকে পড়তে হচ্ছে দুর্গম এলাকার মানুষদের। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। শ্বাসকষ্ট, জ্বর, ঠাণ্ডা ছাড়াও শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায়।

জেলায় গেল পাঁচ দিনে সদর হাসপাতালে নিউমোনিয়ায় মারা গেছে চার শিশু। যাদের বয়স এক থেকে দেড় মাস। ওই ওয়ার্ডে ভর্তি রয়েছে আরো ২৫ জন। প্রতিদিন শিশু ওয়ার্ডে ভিড় বাড়ায় বাড়তি রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

হাসপাতালের একজন নার্স জানান, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা মূলত দুর্গম এলাকা থেকে বেশি আসছে। ওইসব অঞ্চলে স্থানীয়ভাবে চিকিৎসা করিয়ে যখন কোন কাজ না হয় তখনই সদর হাসপাতালে নিয়ে আসে। শেষ ধাপে আসলে তখন আসলে আমাদের করার কিছু থাকে না।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক বলেন, বাচ্চাদের গরম কাপড় ব্যবহার নিশ্চিত করতে হবে। এইসাথে সুষম খাবার খাওয়াতে হবে। তবেই এ হার কিছুটা কমতে পারে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা