সারাদেশ

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।

বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে, সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কেন্দ্রীয় যুবলীগ জাতীয় কমিটির সদস্য নুরুল করিম জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলসহ উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

সান নিউজ/বুউমু/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা