সারাদেশ

সিলেটের এমসি ছাত্রাবাসের গণধর্ষণ মামলা ট্রাইব্যুনালে স্থানান্তর

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের এমসি কলেজ ছাত্রবাসে গণধর্ষণ মামলাটি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ধর্ষণ ও দণ্ডবিধির ধারায় আদালতে পৃথক দু'টি চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার ওসি (তদন্ত) ইন্দ্রানীল ভট্ট্যাচার্য।

পরে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবুল কাশেম এক আদেশে মামলাটি সিলেটের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে স্থানান্তর করেন।

এ মামলায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এতে উল্লেখ করা হয়, ছয়জন সরাসরি ধর্ষণে অংশ নেয়। তাদের সহযোগিতা করে আরও ২ জন।

এদিকে দণ্ডবিধির ধারায় চাঁদাবাজি, টাকা ও স্বর্ণ ছিনিয়ে নেয়ার অভিযোগপত্রের উপর ২৮ ডিসেম্বর শুনানী হবে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। পরে দাখিলকৃত অভিযোগপত্রটি মহানগর দায়রা জজ আদালতে স্থানাস্তর হবে বলে আদালত সূত্র নিশ্চিত করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) এসআই আব্দুল মজিদ খাঁন। তিনি বলেন, ধর্ষণ ও চাঁদাবাজি, টাকা ও স্বর্ণ ছিনিয়ে নেয়ার ঘটনায় আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

তিনি আরও বলেন, অপর অভিযোগপত্র (চাঁদাবাজি, টাকা ও স্বর্ণ ছিনিয়ে) শুনানী আগামী ২৮ ডিসেম্বর সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানী হবে।

মামলায় ছাত্রলীগ কর্মী সাইফুর, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, মিসবাউল ইসলাম রাজন ও বহিরাগত মো. আইনুদ্দিনকে সরাসরি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। এছাড়া ধর্ষণে সহযোগী হিসেবে ছাত্রলীগ কর্মী রবিউল হাসান ও মাহফুজুর রহমান মাসুমকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা