সারাদেশ

বাগেরহাটে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাটে মোরেলগঞ্জে হাসিবুল শেখ (১০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ রহমতিয়া স্মৃতি শিশু সনদ হাফেজি ও কওমি মাদ্রাসার পাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

হাসিবুল মোরেলগঞ্জ পৌরসভার বাসিন্দা সোবহান শেখের ছেলে। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার (৫ ডিসেম্বর) রাতে অন্যান্য শিক্ষার্থীদের সাথে খেলা করে ঘুমিয়েছিল হাসিবুলও। সকালে ফজরের নামাজ শেষে জিহাদী ও কাওছার নামের দুই শিক্ষার্থী হাসিবুলের মরদেহ দেখতে পেয়ে সবাইকে জানায়।

মোরেলগঞ্জ থানার ওসি তদন্ত ঠাকুর দাস বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা হাসিবুলের মরদেহ উদ্ধার করেছি। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা