সারাদেশ

সিলেটে করোনায় নতুন আক্রান্ত ১৯, মোট ১৪৩৪৪

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও নতুন আরো ১৯ জন রোগী শনাক্ত হয়েছেন। এদের নিয়ে এ বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৪৪ জন।

এর মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ২০৪, সুনামগঞ্জে ২ হাজার ৪৪৬, হবিগঞ্জে ১ হাজার ৮৭৯ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮১৫ জন।

রোববার (২২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এই বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪২ জন। এরমধ্যে সিলেট জেলার ১৭৯ , সুনামগঞ্জের ২৫, হবিগঞ্জের ১৬ ও মৌলভীবাজারের ২২ জন। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩১ জন সুস্থ হয়েছে। এদের মধ্যে সিলেটের ২৭ এবং হবিগঞ্জের ৪ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা ১৩ হাজার ১৪০ জন। এর মধ্যে সিলেট জেলার ৭ হাজার ৪৯৭ , সুনামগঞ্জে ২ হাজার ৩৮২ , হবিগঞ্জে ১ হাজার ৫৫৬ এবং মৌলভীবাজারের ১ হাজার ৭০৫ জন।

রোববার সকাল পর্যন্ত করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯৩৯ জন। এর মধ্যে ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

রোববার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা