সারাদেশ

স্ত্রীর নির্যাতনের বিরুদ্ধে স্বামীর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি নড়াইল : নড়াইলের লোহাগড়ায় স্ত্রীর বিরুদ্ধে নির্যাতন, মিথ্যা অভিযোগে হয়রানি ও স্বর্ণসহ টাকা-পয়সা আত্মসাতের অভিযোগ এনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী স্বামী। এ সময় বেশ কয়েকজন গ্রামবাসীও তার সঙ্গে যোগ দেন। পরে প্রতিকার চেয়ে জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দেন ভুক্তভোগী স্বামী।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের জয়পুর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম আফজাল হোসেন (৪৬)। স্ত্রী মিনা বেগমের (৩৬) বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি।

মানববন্ধনে আফজাল হোসেন বলেন, ‘আমার স্ত্রী মিনা বেগম বেশ কিছুদিন আগে আমার বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান আসবাবপত্র নিয়ে পালিয়ে যান। এরপর ভুয়া তালাকনামা পাঠিয়ে আমার নামে প্রশাসনের কাছে বিভিন্ন মিথ্যা তথ্য-সম্বলিত অভিযোগ দায়েরসহ মামলা করে হয়রানি করছেন।’

তিনি আরও বলেন, ‘সংসারে থাকাকালীন মিনা বেগম আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এখন তার হুমকিতে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। আমি ওই নারীর ষড়যন্ত্র থেকে মুক্তি চাই।’

লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের আবদুর রশিদের ছেলে আফজাল হোসেন আরও জানান, ২০০৮ সালে নড়াইল সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামের আয়ুব মোল্যার মেয়ে মিনার সঙ্গে আমার বিয়ে হয়। এর আগেও মিনার দুটি বিয়ে হয়েছিল। ব্যবসার কাজে বাইরে গত ১ জুন তিনি সস্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়িতে প্রবেশ করেন এবং নগদ টাকা, স্বর্ণালংকার, ফ্রিজসহ দামি আসবাবপত্র নিয়ে যান।

‘আমি এ ঘটনায় লোহাগড়া থানায় গত ২৬ জুন মামলা দায়ের করি। মামলা নম্বর-২১। মামলাটি আদালতে বিচারাধীন। মিনা বেগম ও তার সমর্থিত সন্ত্রাসী বাহিনী বিভিন্নভাবে আমাকে ও আমার মেয়েকে হুমকি-ধামকি দিচ্ছে। আমি ওই নারীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চাই।’

মানববন্ধনে আফজালের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে বলে, ‘আমার মা মিথ্যা কথা বলে সোনাদানা, টাকা নিয়ে চলে গেছে। আব্বার নামে মিথ্যা অভিযোগ করেছে।’জয়পুর গ্রামের লাকী বেগম বলেন, ‘মিনা মিথ্যা অভিযোগ দিয়ে আফজাল হোসেনকে হয়রানি করছেন।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বিশ্বনাথ দাস ভুন্ডুল, প্রভাষ মো. তজিবর রহমান, শাহরিয়ার মারুফ, আলী সিকদার, সাবেক ইউপি সদস্য মো. টুকু সিকদার প্রমুখ। অভিযোগের বিষয়ে জানতে মিনা বেগমের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা