সারাদেশ

সুন্দরবন লঞ্চে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালগামী বিলাসবহুল লঞ্চ এমভি সুন্দরবন-১১ লঞ্চে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত ওই যুবকের নাম শামীম হাওলাদার। বয়স আনুমানিক ২০ বছর। তার পিতা আব্দুল খালেক হাওলাদার। সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় বেল্ট তৈরির কারখানায় কাজ নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর-নৌ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, নিহত যুবকের সঙ্গে থাকা আরেকজনের একটি আইডি কার্ড থেকে প্রাথমিকভাবে তার বাড়ির ঠিকানার সন্ধান পাওয়া যায়। সেখানে যোগাযোগ করে তাদের বাড়িতে খবর পৌঁছানো হয়। খবর পেয়ে তার ছোট মামা নয়নে এসে নিহত শামীমের লাশ শনাক্ত করেন।

জানা গেছে, লঞ্চে খুন হওয়া শামীমের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের কুপিলা গ্রামে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি আব্দুল্লাহ আল মামুন।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। প্রসঙ্গত, মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৬টায় সুন্দরবন-১১ লঞ্চের ছাদে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা