সারাদেশ

আগামী নির্বাচনে জাতীয় পার্টি প্রতিটি আসনে প্রার্থী দেবে : টেপা

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : “আগামী নির্বাচনে জাতীয় পার্টি প্রতিটি আসনে নিজস্ব প্রার্থী দিয়ে ব্যালটের মাধ্যমে এককভাবে সরকার গঠন করবে। আর এই সরকার গঠনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা হবে।” খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে সাতক্ষীরা জেলার তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা এসব কথা বলেন।

জাতীয় পার্টি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রোববার (১৫ নভেম্বর) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু।

মতবিনিময় সভায় উদ্বোধনি বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জহুরুল ইসলাম, লিয়াকত হোসেন চাকলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক এসএম আল জোবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ফিরোজ হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন প্রমুখ।

বক্তারা এ সময় তৃণমূল দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা