সারাদেশ

শ্যামনগরে বোরখা পরে ইউপি চেয়ারম্যানকে হত্যার চেষ্টা

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত ইউপি চেয়ারম্যান শেখ মো: আব্দুল রহিমকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ইউপি চেয়ারম্যান জানান, রোববার সন্ধ্যায় এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আ.লীগের সভাপতি রেজাউল ইসলাম ১০/১২ টা মোটর সাইকেলে ২০-২৫ জন যুবককে নিয়ে শোডাউন করে। তিনি আগামী নির্বাচনে ইউপি চেয়ারম্যান প্রার্থী। ইউপি কার্যালয় এলাকা থেকে মোটর সাইকেল শোডাউন চলে গেলে তিনি ইউপি কার্যালয়ে প্রবেশ করেন।

এসময় বোরখা পরিহিত ৫ জন দুর্বৃত্ত তার কক্ষে প্রবেশ করে তাকে জাপটে ধরে। মুখোশপরাদের মধ্যে একজন তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এসময় তিনি মাথা নিচু করলে গুলিটি মাথার চুল ছুয়ে দরজার চৌকাঠে লাগে। পরে অন্য এক সস্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তিনি আত্মচিৎকার করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

চেয়ারম্যানের ডাক চিৎকারে স্থানীয় ইশরাত আলিসহ অনেকে এগিয়ে এসে আহত চেয়ারম্যানকে উদ্ধার করে। ইশরাত আলী আরও জানায় ঘটনাস্থলে গুলির খোসা পড়ে রয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে চেয়ারম্যানের দুটি দাঁত ভেঙ্গে গেছে।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, তিনি বাইরে আছেন। মোবাইলে তিনি ঘটনা শুনেছেন। জরুরীভাবে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের খোঁজা হচ্ছে। আহত ইউপি চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য সাড়ে ৮ টায় শ্যামনগর হাসপাতাল থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআই/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা