সারাদেশ

ভোট জালিয়াতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিএনপি

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : ঢাকা-১৮ ও সিরাজগঞ্জের উপ-নির্বাচনে ভোট জালিয়াতি করে ফলাফল ঘোষণা ও মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের গণ গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিএনপি। পৃথক আয়োজনে রোববার (১৫ নভেম্বর) দুপুরে এই কর্মসূচি পালন করে মহানগর এবং জেলা বিএনপি।

এর মধ্যে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি ও অশ্বিনী কুমার হলের সামনে একই সময়ে কর্মসূচি চালিয়ে যান নেতৃবৃন্দ।

মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খাঁন ফারুক । বক্তব্য রাখেন মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সহ-সভাপতি আনোয়ারুল হক তারিন, সৈয়দ আকবর হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. আলী হায়দার বাবুল, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল, মহিলা দলের নেত্রী তাছলিমা কালাম পলি, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন।

অপরদিকে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জেলা বিএনপির সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন। বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সাংগঠনিক সম্পাদক আঃ ছত্তার খাঁন, জেলা বিএনপি দপ্তর সম্পাদক মন্টু খাঁ, বানারীপাড়া বিএনপির সম্পাদক রিয়াজ মৃধা, উজিরপুর বিএনপির সহ-সভাপতি এস.এম আলাউদ্দিন, এ্যাড, নুরুল আলম রাজু, আলহাজ্ব নুরুল আমিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা আতাউর রহমান আউয়াল প্রমূখ।

সমাবেশে বক্তারা ভোটে কারচুপি বাদ দিয়ে পুনরায় স্বচ্ছ ভোট প্রদান এবং হয়রানিমূলক মামলায় গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবী জানান।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা