সারাদেশ

হবিগঞ্জে ধানক্ষেত থেকে নারীর জবাই করা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মীরনগর গ্রামে মনোয়ারা (৪৫) নামে এক নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিন সন্তানের জননী মনোয়ারা উপজেলার বেজুড়া গ্রামের সোনা মিয়ার মেয়ে এবং মীরনগর গ্রামের ছিদ্দিক আলীর স্ত্রী।

রোববার (১৫ নভেম্বর) সকালে ওই নারীর বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মনোয়ারার স্বামী ছিদ্দিক আলীকে আটক করেছে পুলিশ। তার ঘর থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, রোববার দুপুরে মনোয়ারার লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ও সহকারী সিনিয়র পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, ‘আটক ছিদ্দিক আলীর সঙ্গে প্রতিবেশীদের জমি নিয়ে বিরোধ ছিল। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য মনোয়ারার স্বামীকে আটক করা হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা