সারাদেশ

ঢাকায় বাসে আগুন  দেয়ার ঘটনায় খুলনার যুবদলের তিন নেতা আসামি

নিজস্ব প্রতিনিধি, খুলনা : রাজধানীতে বাস পোড়ানোর মামলার খুলনা মহানগর যুবদলের তিন নেতাকে আসামি করা হয়েছে। তারা হলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এবং কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা যুবদলের সভাপতি শামীম কবির।

কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে থাকা সংশ্লিষ্ট নেতারা বলেন ঘটনার দিন তারা খুলনা ও যশোরে দলের কর্মীসভা এবং মায়ের চিকিৎসার কাজে ব্যস্ত ছিলেন।

বৃহস্পতিবার বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মতিঝিল, শাহবাগ ও পল্টন ভাটারাসহ বিভিন্ন থানায় বাস পোড়ানোর অভিযোগে পুলিশের পক্ষ থেকে মোট ১৩ টি মামলা করা হয়। এসব মামলায় আসামি দেড় শতাধিক। মামলার আসামী অধিকাংশই রাজনৈতিক দলের নেতাকর্মী। পল্টন থানার মামলায় যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, ভাটারা থানার মামলায় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এবং মতিঝিল থানার মামলায় কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা যুবদলের সভাপতি শামীম কবিরকে আসামী করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু বলেন, তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পুর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বানোয়াট।সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এসব মিথ্যা মামলা দিয়েছে। গত বৃহস্পতিবার ঢাকায় যে সময় বাসে আগুন দেয়া হয় তখন আমি ও খুলনা জেলা যুবদলের সভাপতি শামীম কবির অতিথি হিসাবে যশোরের বিভিন্ন উপজেলার কর্মীসভায় উপস্থিত ছিলাম, যা পরেরদিন খুলনা ও যশোরের বিভিন্ন পত্র-পত্রিকার নিউজে পাওয়া যাবে। এছাড়া যশোরে যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের সিসিটিভি ফুটেজ ও হোটেল বুকিংয়ের কাগজপত্র যাচাই করলেও বিষয়টি পরিস্কার হয়ে যাবে।”অন্যদিকে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন মায়ের অসুস্থতার জন্য তিনি খুলনা ছেড়ে কোথাও যাননি বলে দাবী করেন।তিনি বলেন তার মা খুবই অসুস্থ, শয্যাশায়ী। তিনি ঘটনার দিন খূলনাতেই অবস্থান করছিলেন বলে জানান। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে আমার নামে মিথ্যা মামলা দিয়েছে। বর্তমান ক্ষমতাসীন দল ঢাকায় বাসে আগুন দিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা