সারাদেশ

আলামত নষ্টকারীদেরও গ্রেফতার করুন : রায়হানের মা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মহানগরীর কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে যে রাতে রায়হানকে ধরে নিয়ে নির্যাতন করেছিল পুলিশ, সেদিন সে বাড়ি থেকে বেরিয়েছিল একটা নেভি-ব্লু টি শার্ট পরে। কিন্তু লাশের গায়ে দেখা গেছে লাল শার্ট। এটা কারা করেছে- জানতে চেয়েছেন তার মা সালমা বেগম। তাছাড়া তিনি অন্যান্য আলামত যারা নষ্ট করেছে তাদেরও গ্রেফতারের দাবি করেছেন।

শনিবার দুপুর ১২টায় আখালিয়া-নেহারীপাড়ার নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি তার বক্তব্যে বলেন, আমার ছেলে নিরাপরাধ। কারা কেন তাকে ফাঁড়িতে নিয়ে নির্যাতন করেছে সেটি আজও অপরিস্কার। মামলায় আশেক এলাহিসহ অন্যান্য পুলিশ সদস্যরা কেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন না এটাও খুব রহস্যজনক। কিন্তু তবুও আমি পিবিআইসহ অন্যান্যদের তদন্তের ব্যাপারে আশাবাদী।

তিনি বলেন, শার্ট বদল যারা করেছে বা সিসিটিভির হার্ড ডিস্ক যারা পাল্টেছে, তারা কারা? তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা জরুরী। ন্যায় বিচারের জন্যই তা জরুরী। এছাড়া আমার ছেলের মোবাইল ফোনও এখনও ফেরত দেয়া হয়নি।

তিনি আলামত নষ্ট এবং আকবরকে পালাতে সাহায্যকারী পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতারের জোরালো দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর আখালিয়া সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মখলিছুর রহমান কামরান। তিনি দ্রুত মামলার অভিযোগপত্র দাখিল এবং সুষ্ঠ ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

রায়হানের মা আকবরকে গ্রেফতারে সিলেট জেলা পুলিশ এবং কানাইঘাট সীমান্ত এলাকার বাসিন্দা এবং খাসিয়া সম্প্রদায়ের যুবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ন্যায় বিচারের দাবিও জানান।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা