সারাদেশ

ধামরাইয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি ধামরাই : ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের সন্ধিতারা গ্রামে এক গৃহবধূকে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী নিজে বাদি হয়ে ৫ জনকে আসামি করে ধামরাই থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে, ধামরাইয়ের সন্ধিতারা গ্রামের লেবু বাগানের পাশ দিয়ে সন্ধ্যায় হেঁটে যাচ্ছিল ওই গৃহবধূ।

এসময় একই গ্রামের বান্ধ মিয়ার ছেলে শামীম হোসেন, তাজুল ইসলামের ছেলে মোশারফ হোসেন, সাইদুল ইসলামের ছেলে রুবেল, হাসান মিয়ার ছেলে সোহেল ও নুরু মিয়ার ছেলে সুমন তার গতিরোধ করে জোর করে লেবু বাগানে টেনে নিয়ে যায়।

পরে তার মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে গৃহবধূ কৌশলে চিৎকার করলে আশে পাশের লোকজন ছুটে আসে। এসময় ধর্ষকরা পালিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার রাতে ধামরাই থানায় ভুক্তভোগী নিজে বাদি হয়ে পাঁচজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ধর্ষকদের গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে ধর্ষিতা গৃহবধূর ডাক্তারি পরীক্ষা প্রস্তুতি নেয়া হয়েছে।।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা