সারাদেশ

রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, রংপুর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুর নগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রংপুর জেলা বিএনপির সভাপতি সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাকসুর সাবেক জিএস শহিদুল ইসলাম মিজু, জেলা জেলা বিএনপির সাধারন সম্পাদক রইচ আহাম্মেদ।

এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি সাবেক এমপি সাহিদার রহমান হোসনা, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান রানা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মহানগর যুবদল সভাপতি মাহফুজ উন নবী ডন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, রংপুর জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুর রহমান জাহিদ, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর কৃষক দল আহবায়ক শাহ নেওয়াজ লাবু, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: নাজমুল ইসলাম হুদা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, রংপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাপলো চৌধুরী প্রমুখ।

এতে রংপুর মহানগর-জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির সকলস্থরের নেতাকর্মীদের সুস্থ্যতা কামনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের এই দিনটি বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৫ এর পূর্বে দেশে যে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল, জনগণের অধিকারকে হরণ করা হয়েছিল। আজকে আবার ঠিক একই কায়দায় বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করে গণতন্ত্রকে ধ্বংস করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। সারাদেশে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসবক লীগের দখল-লুটপাট চলছে। অনিয়ম দুর্নীতিতে ভরে গেছে দেশ। নারী-নির্যাতন-ধর্ষণ চলছে। দাঙ্গা-হাঙ্গামা চলছে। সেজন্য আমরা আজকে শপথ নিয়েছি, গণতন্ত্রকে উদ্ধার করবো, মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং এই গণতন্ত্রের সংগ্রামকে অবশ্যই জয়ী করবো ইনশাল্লাহ।’

সান নিউজ/এইচএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা