সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার অফিসে বোমা হামলা

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান। তার অফিসে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত পৌণে ১২টার দিকে শহরের বটতলাহাট এলাকায় জোসনারা ফাউন্ডেশনের অফিসে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা জোসনারা ফাউন্ডেশনের অফিস লক্ষ্য করে দুটি বোমা ছুড়ে মারে। এসময় বোমা দুটি অফিসের পেছনের দিকে বিষ্ফোরিত হলে বোমার শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন।

পরে সংবাদ পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি অপারেশন মিন্টু রহমান।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

চিটাগুড়  নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ

মোংলা বন্দর জেটিতে ভিড়েছে মোলাসেস (চিটাগুড়) নিয়ে ব...

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক প...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা