সারাদেশ

মেঘনায় অভিযান টিমের ওপর হামলা, আহত ৫

নিজস্ব প্রতিনিধি, ভোলা :

ভোলায় মৎস‌্য বিভা‌গের মা ইলিশ রক্ষার অভিযানে জে‌লেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রিট ও মৎস্য কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ভোরে মেঘনার বঙ্গের চর নামক এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতদের ভোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ খানের নেতৃত্বে মৎস্যবিভাগের একটি টিম নদীতে অভিযানে নামে।

এ সময় একটি মাছ ধরার ট্রলার দেখে অভিযান টিম তাদের ধাওয়া করে। এক পর্যায়ে অভিযান টিমকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে জেলেরা। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আব্দুল্লাহ খান ও ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ ৫ জন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রিট আবু আব্দুল্লাহ জানান, রাত সাড়ে ৩ টার দিকে যখন আমাদের অভিযান চলছিলো, তখন জেলেরা অভিযান টিমকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এ ঘটনার পর তাদের ধাওয়া করা হলে তারা মেহেন্দিগঞ্জের দিকে পালিয়ে যায়। হামলাকারীরা বরিশাল অঞ্চলের জেলে হতে পারে বলেও জানান তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা