সারাদেশ

নিরাপদ সড়ক নিশ্চিতে প্রয়োজন সমন্বয় ও জনসচেতনতা : সিটি মেয়র

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও জাহানারা কাঞ্চন স্মৃতি পদক প্রদান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবসের এবারের প্রতিপাদ্য ‘মুজিববর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় খুলনা বিএমএ ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথি সিটি মেয়র বলেন, নিরাপদ সড়ক নিশ্চিতে প্রয়োজন সমন্বয় ও জনসচেতনতা। সড়ক দুর্ঘটনারোধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ২০১৭ সালে সরকার জাতীয় নিরাপদ সড়ক দিবসের স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, সড়কপথে মোটরযানের সংখ্যা বৃদ্ধি, ত্রুটিপূর্ণ যানবাহন, চালকদের অপ্রতুল প্রশিক্ষণ, বেপরোয়া গতি এবং আইন না মানার কারণে সড়কে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে পরিবহন মালিক, শ্রমিক, গাড়ী চালক, যাত্রী, পথচারী নির্বিশেষে সকলের এ সংক্রান্ত আইন ও বিধি বিধান জানা এবং তা মেনে চলা জরুরি। তা হলেই সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেন। খুলনার সড়কগুলো নিরাপদ করতে সবকিছু করা হবে বলে মেয়র আশ্বাস দেন।

এতে প্রধান বক্তা ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিআরটিএ’র উপরিচালক মোঃ মহসিন হোসেন এবং খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। খুলনা নিসচা’র উপদেষ্টা ডা. শেখ বাহারুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নিসচা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন খুলনা নিসচা’র উপদেষ্টা শ্যামল সিংহ রায় প্রমূখ।

সান নিউজ/কেএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা