সারাদেশ

জন্মভিটায় জীবনানন্দকে স্মরণ, বাড়ি উদ্ধারের দাবী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলা সাহিত্যের সর্বাধুনিক ও শুদ্ধতম কবি জীবনানন্দ দাশের ৬৬ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, স্ব-রচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কবি কীবনানন্দ দাশের বাড়িতে প্রতিষ্ঠিত জীবনানন্দ মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়। জাতীয় কবিতা পরিষদ, প্রগতি লেখক সংঘ বরিশাল এবং উত্তরণ সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে মৃত্যুবার্ষিকী পালন করে।

এতে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি তপংকর চক্রবর্তী। বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক পার্থ সারথি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সমন্বয়ক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহা উদ্দিন গোলাপ, কবি ও গবেষক নজমুল হোসেন আকাশ, প্রগতি লেখক সংঘের সভাপতি অপূর্ব গৌতম, সাধারণ সম্পাদক শোভন কর্মকার কৃষ্ণ, উত্তরণ সাংস্কৃতি সংগঠনের সভাপতি জোবায়ের হোসেন শাহেদ, সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ প্রমূখ।

সংগঠনগুলো সকাল পৌনে ৯টায় জীবনানন্দ দাশের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর অনুষ্ঠিত হয় স্ব-রচিত কবিতা পাঠ ও আলোচনা সভা। আলোচনা সভায় বক্তারা জীবনানন্দ দাশের দখল হয়ে যাওয়া বাড়িটি পুনরুদ্ধারের দাবী জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা