সারাদেশ

যাত্রীবাহী লঞ্চের স্টাফ কেবিন থেকে তারুণীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,চাঁদপুর : চাঁদপুর লঞ্চঘাটে আব এ জম জম লঞ্চের ইঞ্জিন গিজার কক্ষের স্টাফ কেবিন থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (১৮) মৃতদেহ উদ্ধার করেছে চাঁদপুর নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে লঞ্চের স্টাফ কেবিন থেকে গলায় ফিতা পেঁচানো অজ্ঞাত পরিচয় ওই তরুনীর লাশ উদ্ধার করে চাঁদপুর নৌ-পুলিশ। লঞ্চটি দুপুর ১টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যেতে পারেনি। ওই কেবিন লঞ্চের গিজার মো. সুজন মোল্লা, মো. রাসেল ও মাসুম ব্যবহার করতেন।

গিজার মো. সুজন মোল্লা বলেন, বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চটি ছেড়ে আসে। সাড়ে ৬শ টাকার বিনিময়ে আমি এক যুবক ও তরুণীকে কেবিনটি ভাড়া দেই। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কেবিনটি পরিষ্কার করতে গিয়ে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় পাই। পরে কেবিন খুলে ওই তরুণীর মরদেহ দেখতে পাই।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার জানান, গায়ে থাকা ফিতা গলায় পেঁচিয়ে ওই তরুণীকে হত্যা করা হয়েছে। যেহেতু এক ব্যক্তি কক্ষটি ভাড়া নিয়েছিল, তাই ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ড একজনেই ঘটিয়েছে। তবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি-না তা ময়না তদন্তের পর জানা যাবে।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা