সারাদেশ

নদীতে ঝাপ দিয়ে লাশ হয়ে ফিরলেন জেলে

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : নিষিদ্ধ সময়ে মাছ শিকারে গিয়ে স্পীডবোট দেখে নদীতে ঝাপ দিয়ে লাশ হয়ে ফিরলেন জেলে। বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। মারা যাওয়া ওই জেলে চরমাইশা গ্রামের দুলাল কাজী (৪০)।

নিখোঁজের একদিন পর বুধবার (২১ অক্টোবর) দুপুরে ওই উপজেলার তেঁতুলিয়া নদী থেকে দুলালের লাশ উদ্ধার করে পুলিশ।

মেহেন্দীগঞ্জ থানার ওসি আবিদুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার সকালে নৌকা নিয়ে তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে যান দুলাল। তাদের নৌকার দিকে একটি স্পীডবোট আসতে দেখে ইলিশ রক্ষা অভিযানের স্পীডবোট ভেবে সহযোগী আবুল হোসেনসহ নদীতে ঝাপ দেন। তখন আবুল হােসেন সাঁতরে তীরে উঠতে পারলেও দুলাল উঠতে পারেনি। আজ (বুধবার) তার লাশ আলিমাবাদ ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে উদ্ধার করা হয়।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা