সারাদেশ

রামুতে পাহাড় ধসে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : কক্সবাজারের রামু উপজেলায় মাটি ধসে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর রাতে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রামুর উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মৃত মো. হোছনের ছেলে আলি আহমদ (৩৫) ও মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)।

স্থানীয় সূত্র জানায়, রামুর কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় ওই দুই যুবকসহ একদল শ্রমিক পাহাড়ে মাটি কাটার কাজ করছিলেন। এ সময় মাটিধসে আলী আহমদ ও মুজিবুর রহমান চাপা পড়েন।

খবর পেয়ে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ মাটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

রামু থানার ওসি মো. আজমিরুজ্জামান বলেন, মরদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

খাবার দিতে দেরি হওয়ায় ভাবিকে হত্যা

ভারতের বিহারে খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক নারীকে হত্যার অভিযোগ উঠে...

ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের

বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমা...

ক্লান্তি দূর করার সহজ ৭ কৌশল

বিকেল গড়াতেই কি আপনার শরীরে ক্লান্তি ভর করে? দিনের শেষে ক্লান্ত অনুভব করা স্...

গর্ভাবস্থায় হেপাটাইটিস বি, যা জানা জরুরি

হেপাটাইটিস বি ভাইরাসটি মারাত্মক ক্ষতিকর লিভারের জন্য। স্বাভাবিক বা সি-সেকশন ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা