হবিগঞ্জে  সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সারাদেশ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক,হবিগঞ্জ :

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মীরনগর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গেইটঘর শাহপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (২৫), ফরিদ গাজীর ছেলে জাহাঙ্গীর মিয়া (২৬) ও সুরু মিয়ার ছেলে আব্দুল মান্নান (২৭)।

মাধবপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, মোটরসাইকেলযোগে তিন আরোহী মহাসড়কের জগদীশপুর থেকে মাধবপুর সদরের দিকে যাচ্ছিলেন। মহাসড়কের মীরনগর নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে একটি দ্রুতগামীর ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি ইকবাল।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ঝালকাঠিতে ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে 

ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা 

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ম...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা