সারাদেশ

বরিশালে ইলিশ রক্ষা অভিযানে হামলা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালে ইলিশ রক্ষা অভিযান চালাতে গিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। তবে হামলার পর এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। এমনকি তিন দপ্তরের ঠেলাঠেলিতে মামলাও দায়ের হয়নি। একে অপরকে দায়িত্ব দিয়ে নিজেকে সেইভ সাইডে রাখছেন।

জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের তেঁতুলিয়া নদী ও তার শাখা খালে অভিযান শুরু করে উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অ‌তি‌রিক্ত ক‌মিশনার জাকা‌রিয়া জিকু, সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) মো. মে‌হেদী হাসান, উপজেলা সি‌নিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামতসহ বন্দর থানার ১০ পু‌লিশ সদস্য। তেঁতুলিয়ার একটি শাখা খাল অতিক্রম করার সময় খালের দুইপাশ থেকে হঠাৎ ইট, মাটির ঢেলা আভিযানিক দলের ওপর নিক্ষেপ করতে থাকে। এতে দুইজন কনস্টেবল এবং স্পীডবোট চালক আহত হন।

ভ্রাম্যমান আদালতের ওপর হামলার ঘটনায় বন্দর থানার ওসি আনোয়ার হােসেন বলেন, “এ ঘটনায় পুলিশ মামলা করতে পারে না। কারন ইলিশ রক্ষা অভিযানে পুলিশ হচ্ছে সেকেন্ড হ্যান্ড। আমাদেরকে ডেকে নেয়া হয়। আর ওই অভিযানের প্রধান কর্মকর্তা হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি ছাড়া আমরা কোন মামলা দায়ের করতে পারি না।”

উপজেলা সি‌নিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত বলেন, “মৎস অধিদপ্তর এ ঘটনায় মামলা দায়েরের এখতিয়ার রাখেন না। মূলত অভিযানের ফোকাল পার্সন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মামলা দিলে তিনিই দিতে পারেন।”

তবে উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান জানিয়েছেন, “আমি ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গিয়েছি। আমিই যদি মামলা দেই তাহলে বিচার করবে কে? এখানে দায় এড়ানোর সুযোগ নেই। সরকারি কাজে বাধা দিলে পুলিশ মামলা দায়ের করেন। এখানেও তেমন হতে পারে।”

প্রসঙ্গত, ১৪ অক্টোবর থে‌কে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। এই সময়ে ইলিশ শিকার, সংরক্ষণ, পরিবহন এবং বিপনন আইনত দন্ডনীয়।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা