সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ভোরে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আজ ভোরে বুলডোজার দিয়ে একটি টিনশেড বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় জুবায়ের নামে এক বেকারি মালিককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ছাড়া ঘর থেকে নগদ টাকা লুটের অভিযোগও উঠেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর রাত ৪টার হিরাঝিল আবাসিক এলাকার ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বর্ণকার শাহীন ও তার লোকজনকে দায়ী করেছেন ভুক্তভোগীরা।

ঘটনাস্থলে দেখা যায়, বসতবাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভাঙা ইট, টিন, কাঠ ও গৃহস্থালি সামগ্রী।

ভুক্তভোগী জয়নাল মিয়ার মা জহুরা অভিযোগ করেন, ভোররাতে স্বর্ণকার শাহীন ও তার লোকজন তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

হিরাঝিল আবাসিক এলাকার সমাজকল্যাণ সমিতির সভাপতি আলহাজ আব্দুল মতিন বলেন, ভোরের আঁধারে ৭০ থেকে ৮০ জনের একটি দল এলাকায় এসে হামলা চালায়। তারা বুলডোজার দিয়ে টিনশেড বাড়িঘর ভাঙচুর করে। আমরা প্রায় ৩০ বছর ধরে এ এলাকায় বসবাস করছি। কিন্তু এমন ঘটনা আগে কখনো দেখিনি।

স্থানীয় বাসিন্দা রাব্বি অভিযোগ করেন, হামলার সময় বেকারি মালিক জুবায়েরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ ছাড়া তার ঘরে থাকা নগদ টাকা-পয়সাও নিয়ে গেছে হামলাকারীরা।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে দুই পক্ষকে ডেকে কথা বলা হয়েছিল। কিন্তু এরপর এক পক্ষ এসে বাড়িঘরে ভাঙচুর চালায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তরা থানায় এসে অভিযোগ করলে মামলা নেওয়া হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত, পাল্লা দিচ্ছে চীন

এক নজরে নেপালে ভারত ও চীনের প্রভাব

নিউজিল্যান্ড টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা