সারাদেশ

বিএনপি'র অনেকেই মহিষ পাচার ও মাদক কারবারে জড়িত : এমপি মিঠু

মৌলভীবাজার প্রতিনিধি

নিজের দল বিএনপি'র অনেকেই মহিষ পাচার ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি জানান, কঠোর ব্যবস্থা নিতে আগেই প্রশাসনকে অবহিত করেছিলেন। তবে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে উপজেলায় মাদক, সীমান্ত চোরাচালান, চুরি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় কিশোর গ্যাং, চোরাচালান ও মানবপাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ সভায় বলেন, ‘আমার দলেরও অনেকে মহিষ পাচার ও মাদকের সাথে জড়িত রয়েছেন, আমার কাছে তথ্য আছে। আমি আগেই প্রশাসনকে অবহিত করেছিলাম বিএনপির কেউ মাদক ও মহিষ পাচারে সম্পৃক্ত পেলেই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে। কিন্ত প্রশাসনের কোনো পদক্ষেপ দেখিনি।’

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘কিশোর গ্যাংয়ের অপতৎপরতাসহ জননিরাপত্তায় বিঘ্ন ঘটে, এমন কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে থানার ওসিসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিচ্ছি। কিশোর গ্যাং আমাদের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে।’

এ সময় থানার ওসিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘রাতের বেলা আর যেন কোনো মহিষের (ভারতীয় চোরাই) গাড়ি চলাচল করতে না পারে।’ না হলে তিনি নিজেই চোরাই মহিষের গাড়ি আটক করাবেন বলেও জানান।

অপরাধ দমনে বিশেষ করে মাদক ও চোরাচালান নির্মূলে পুলিশের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুরের উপস্থাপনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রমুখ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত, পাল্লা দিচ্ছে চীন

এক নজরে নেপালে ভারত ও চীনের প্রভাব

নিউজিল্যান্ড টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা