সারাদেশ

সাভার-আশুলিয়ায় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা, ১০টিতে কর্মবিরতি, বন্ধ ২০, ছুটি ঘোষনা ৬

সাভার (ঢাকা) প্রতিনিধি

তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। মঙ্গলবার সকালে অন্যান্য দিনের তুলনায় অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। তবে কিছু কারখানায় শ্রমিকেরা উপস্থিত হয়েও কাজ না করায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। এছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২০টি কারখানা।

শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আশুলিয়ায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টস লিঃ, স্টারলিং ক্রিয়েশন লিঃ, বান্দো ডিজাইন লিঃ ও নিউএইজ গ্রুপে। মৌখিক ভাবে বন্ধ রয়েছে এম এন্ড এইচ কর্পোরেশন লিঃ এবং আজমত গ্রুপ।

এছাড়া ১০ টি কারখানায় কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবরিতি পালন করছে এমন কারখানার মধ্যে রয়েছে, ফান ফ্যাক্টরি লিঃ, ডং লিয়ান ফ্যাশন (বিডি) লিঃ, ফ্যাশন ফোরাম লিঃ (আইডিএস গ্রুপ), ই এস কে ই ক্লোথিং লিঃ, ট্রাউজার লাইন লিঃ, কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিঃ, শারমিন গ্রুপ, অনন্ত গার্মেন্টস লিঃ, অনন্ত স্পোর্টসওয়্যার, আল-মুসলিম অ্যাপারেলস লিঃ, হান্দা (ঢাকা ) টেক্সটাইল লিমিটেড।

অন্যদিকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের কারনে ১৩(১) ধারা মোতাবেক বন্ধ রয়েছি ২০ টি কারখান। এর মধ্যে রয়েছে সুসুকা নীট লিঃ, ক্রিস্টাল কম্পোজিট লিঃ, আউটলেট স্টিচ লিঃ, সাবিহা অ্যাপারেলস, নীট এশিয়া লিঃ, মেহনাজ স্টাইল এন্ড ক্রাফট লিঃ, জিম্যাক্স ক্লোথিং লিঃ, টপ টেক্স সোয়েটার লিঃ, ফুটস্টেপস বাংলাদেশ লিঃ, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিঃ, মন্ডল নীটওয়্যার লিঃ, আর্টিস্টিক ডিজাইন লিঃ, নেক্সট কালেকশন লিঃ, হামীম গ্রুপ, এনভয় গ্রুপ, আরপি ক্রিয়েশন এ্যাপারেলস লিঃ, হংকুন লেদার কোম্পানি লিঃ, ভার্চুয়াল বটমস লিঃ, প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড ( গার্মেন্টস ডিভিশন), ইয়াগী বাংলাদেশ লিঃ।

মঙ্গলবার সকালে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকেই তৈরী পোশাক শ্রমিকরা শান্তিপুর্নভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছে। কয়েকটি কারখানায় শ্রমিকরা ভিতরে প্রবেশ করলেও কাজ না করায় সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে এবং মৌখিকভাবে বন্ধ দুটি কারখানা এবং ১০ টিতে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। এছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নীট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২০টি কারখানা বন্ধ রয়েছে।

যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রনে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টসহ কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচালক...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

বিশ্ববাজারে ফের ব্যারেলপ্রতি তেলের দাম ছুঁইছুঁই ৯৫ ডলার!

এক নজরে | তেলের বাজারে নতুন চাপ ■ মধ্যপ...

সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস পরাজয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা সফরটা বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের মতোই শেষ হলো। জোহানেসবার্গের...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা