সারাদেশ

বোচাগঞ্জে আদিবাসীদের মাঝে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

প্রদীপ রায়, বোচাগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের বোচাগঞ্জে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন কর্মসূচির আওতায় এসব সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং উপকারভোগীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আহসান হাবীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জামাল, ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস আলী কাঞ্চন, সেতাবগঞ্জ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদরুল পারভেজ এবং সদস্য এম ওয়ালী ফ্ল্যাডসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ কর্মসূচির আওতায় আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, নারীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টিতে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল বিতরণ করা হয়।

স্থানীয় পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

সিরাজদীখানে শ্রমিক দলের কার্যালয়ে আগুন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলা শ্রমিক দলের সাধারণ...

আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরা...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

গোদাগাড়ীতে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদ...

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্চারীদের মানববন্ধন

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা