সারাদেশ
থানা পর্যন্ত গড়ালো ঘটনা

নামাজের পরামর্শতে ক্ষুব্ধ নাতি-জামাই ভাঙলো নানাশ্বশুরের লাঠি

বামনা (বরগুনা) প্রতিনিধি

বরগুনা সদর উপজেলায় নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে নাতি-জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন মাওলানা সোহরাব হোসেন নামে এক বৃদ্ধ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরগুনা সদর থানায় অভিযুক্ত মো. রব্বানী গাজীর বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর উপজেলার লাকুরতলা এলাকার সোনালীপাড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত রব্বানী গাজী তাঁর মেয়ের ঘরের নাতনির স্বামী এবং একই এলাকায় বসবাস করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে রব্বানী গাজীকে নামাজ পড়ার পরামর্শ দেন মাওলানা সোহরাব হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তাঁর হাতের চলাচলের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন তিনি।

বৃদ্ধ সোহরাব হোসেনের দাবি, বয়সের কারণে তাঁর স্বাভাবিকভাবে চলাফেরা করতে কষ্ট হয়। চলাচলের জন্য লাঠিটি তাঁর অত্যন্ত প্রয়োজন। লাঠি ভেঙে দেওয়ার পাশাপাশি তাঁকে বিভিন্ন সময় গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি। এতে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানান ভুক্তভোগী।

এ বিষয়ে বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইউনুস আলী ফরাজী জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, পরিবারের সদস্যদের পক্ষ থেকে বিষয়টিকে পারিবারিক ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করার কথাও সংবাদমাধ্যমে উঠে এসেছে। তবে অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

কাজে যোগ দিয়েই বিক্ষোভ, সাভার-আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও স্বস্তি ফিরল না সাভ...

মাদ্রাসাছাত্রী নুহাকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জের মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নু...

মাদারীপুরের শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে আশা’র কম্বল হস্তান্তর

শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য বেসরকারি...

কুষ্টিয়া সীমান্তে ৯৪ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার 

বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটাল...

পীরগঞ্জে ইটভাটা গুঁড়িয়ে দেওয়ায় পথে বসার শঙ্কায় ২০০ পরিবার

রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নে পরিবেশ অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা