সারাদেশ

সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ, ৬টিতে ছুটি ঘোষনা

সাভার (ঢাকা) প্রতিনিধি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ রাখা হয়েছে। এ ধারায় কারখানা বন্ধ থাকাকালে শ্রমিকদের মজুরি দেওয়া হয় না, যা ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি হিসেবে পরিচিত। এ ছাড়া কাজে যোগ দিয়ে কর্মবিরতি পালন করায় আরও ছয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে ঘুরে আশুলিয়ার নরসিংহপুর, জামগড়া, নিশ্চিন্তপুরসহ শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় কারখানাগুলোর প্রধান ফটকে বন্ধের নোটিশ ঝুলতে দেখা যায়। তবে বন্ধ ঘোষিত কারখানাগুলো ছাড়া আশপাশের অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ফলে কিছু কারখানা বন্ধ থাকলেও অন্য কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষের কারণে মালিকপক্ষ বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অন্তত ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এ ছাড়া কাজে যোগ দেওয়ার পর শ্রমিকরা কর্মবিরতি পালন করায় আরও পাঁচ থেকে ছয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শনিবার দুপুর পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সরেজমিনে আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশ কিছু কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ টানানো রয়েছে। বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে নিউএইজ গ্রুপ, অরুণিমা গ্রুপ ও এমএম নীটওয়্যার লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম রয়েছে। এসব প্রতিষ্ঠানের কয়েকটি গত ১০ ও ১২ নভেম্বর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শ্রমিকদের কর্মবিরতি, কারখানার অভ্যন্তরে বিশৃঙ্খলা ও মারামারির ঘটনার পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

এদিকে শনিবার থেকে নতুন করে বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত অ্যাপারেলস লিমিটেড, ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস অ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ অ্যাপারেলস লিমিটেড, এনভয় গ্রুপ ও রেডিয়্যান্স নীটওয়্যার লিমিটেডসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

শ্রম আইনের ১৩(১) ধারায় কোনো অবৈধ ধর্মঘটের ক্ষেত্রে মালিকপক্ষ প্রতিষ্ঠান বা এর কোনো অংশ আংশিক কিংবা সম্পূর্ণ বন্ধ রাখতে পারে। এ ধারায় কারখানা বন্ধ থাকাকালে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা মজুরি পাওয়ার অধিকারী হন না। ফলে দীর্ঘদিন কারখানা বন্ধ থাকলে শ্রমিকদের আয়-রোজগার বন্ধ হয়ে পড়ার পাশাপাশি তাদের আর্থিক সংকট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, এভাবে কারখানা বন্ধ রাখলে শ্রমিকদের ক্ষোভ আরও বাড়তে পারে। শ্রমিক অসন্তোষ নিরসনে আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করা জরুরি।

এছাড়া শিল্পাঞ্চলে উত্তেজনা এড়াতে বন্ধ কারখানাগুলোর সামনে এবং গুরুত্বপূর্ণ স্থানে শিল্পপুলিশের পাশাপাশি ঢাকা জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় টহল ও নজরদারি করছেন।

প্রসঙ্গতঃ ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলে আসছে। এর জেরে বিভিন্ন সময়ে শ্রমিকরা বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে।

এসব ঘটনায় পুলিশ ও শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা