সারাদেশ
২৮৭৮ শিক্ষার্থীর অংশগ্রহণ

স্বরাষ্ট্রমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার

কক্সবাজারে মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশন আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা’ সম্পন্ন হয়েছে ।

শুক্রবার (১৩ নভেম্বর) কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, কুতুবদিয়া ও মহেশখালীর ছয়টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা দুপুর ১২টা পর্যন্ত চলে।

পরীক্ষার কেন্দ্রগুলো হলো-পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়, চকরিয়া মহিলা কলেজ ও মালুমঘাট আইডিয়াল স্কুল। এ ছাড়া কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং মহেশখালী মডেল হাই স্কুলেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় মোট ২ হাজার ৮৮৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২৭ জন, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৮ জন, মালুমঘাট আইডিয়াল স্কুল কেন্দ্রে ২১৫ জন এবং চকরিয়া মহিলা কলেজ কেন্দ্রে ৭২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

অন্যদিকে, মহেশখালী মডেল হাই স্কুল কেন্দ্রে ৩১২ জন এবং কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৫৯ জন পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশন।

এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় বিগত ২৫ বছর ধরে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা