করবো সমবায়, গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাকসুদ হোসেনের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. অনিক ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম।
এ সময় বক্তারা সমবায় সমিতির বিভিন্ন কার্যক্রম ও এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসারফ হোসেন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী, প্রকৌশলী মো. আজিজুল হাকিম, উপজেলা খাদ্য কর্মকর্তা শাকিল আহমেদ, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাটুরিয়া উপজেলা ইউসিসিএ-এর সভাপতি মো. রফিকুল ইসলাম, বালিয়াটী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান খান স্বপনসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও নানা পেশার মানুষ।
সাননিউজ/বান্না