সারাদেশ

প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসে দাপ্তরিক শিষ্টাচার লঙ্ঘন করে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এক প্রধান শিক্ষকের ওপর অতর্কিত হামলা ও মারধরের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সরকারি দপ্তরের ভেতরে ঢুকে এই বর্বর হামলার অভিযোগে অভিযুক্ত সহকারী শিক্ষক জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত বুধবার বিকেলে সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী নাদিমুল হকের অফিস কক্ষে এই অনভিপ্রেত দুঃখজনক ঘটনা ঘটে।

আহত শিক্ষকের নাম মিঞা মোহাম্মদ শহীদুল রহমান। তিনি উপজেলার দামিয়া আধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। হামলায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত জসিম উদ্দিন একই উপজেলার মিঠারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

প্রত্যক্ষদর্শী ও অফিস আদেশ সূত্রের বরাতে জানা যায়, ঘটনার দিন বিকেলে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হকের কক্ষে দাপ্তরিক কাজে অবস্থান করছিলেন প্রধান শিক্ষক মিঞা মোহাম্মদ শহীদুল রহমান। এ সময় সহকারী শিক্ষক জসিম উদ্দিন আকস্মিক ওই কক্ষে প্রবেশ করেন।

কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি প্রধান শিক্ষককে লক্ষ্য করে উগ্র ভাষায় বলেন, ‘আমি স্কুলে যাই বা না যাই– তা তুই দেখার কে?’—এই কথা বলেই তিনি চড়াও হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের ওপর এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কিল, ঘুসি ও লাথি মারতে থাকেন। হামলায় প্রধান শিক্ষক রক্তাক্ত অবস্থায় অফিস কক্ষের মেঝেতে লুটিয়ে পড়েন।

এ সময় কক্ষে উপস্থিত সহকারী শিক্ষা অফিসারসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে রক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত শিক্ষক দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন।

নজিরবিহীন এ ঘটনার খবর পেয়ে আহত প্রধান শিক্ষককে দেখতে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে ছুটে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব হাসান। তিনি এ ধরনের আচরণকে অত্যন্ত দুঃখজনক, অগ্রহণযোগ্য ও শৃঙ্খলাবহির্ভূত বলে মন্তব্য করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা আক্তার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘সরকারি দপ্তরে ঢুকে একজন প্রধান শিক্ষকের ওপর এমন হামলা পুরো শিক্ষক সমাজ ও প্রশাসনিক শৃঙ্খলার প্রতি আঘাত।’ ঘটনাটির পরপরই তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দপ্তরে সুপারিশ পাঠানো হয়েছিল।

সরকারি দপ্তরের প্রশাসনিক কক্ষে সংঘটিত এমন ন্যক্কারজনক ঘটনায় মৌলভীবাজারের সচেতন মহল ও স্থানীয় শিক্ষক সমাজে তীব্র ক্ষোভ এবং অসন্তোষের সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে।

সাননউিজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

বোঁচাগঞ্জে নানা কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ&rsqu...

ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক ঘটনায় দু’জনের কারাদণ্ড

দিনাজপুরের বোঁচাগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭...

নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবরের পর্দা উঠছে ১০ নভেম্বর

নওগাঁয় শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ডিসি...

তাসকিন-তাইজুলদের হতাশার দিন, ক্যারিবিয়ানদের বিশাল লিড ৩১৫

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্য...

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না: উপাচার্য

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা