সারাদেশ
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ভোলা প্রতিনিধি

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। প্রায় ৩৮ সেকেন্ডের ভিডিওতে সংগঠনটির নেতাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়।

মিছিলটিতে ২০ থেকে ৩০ জন নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। এতে নেতৃত্ব দেন ভোলা জেলা ছাত্রলীগের সহসভাপতি জাকারিয়া হোসেন অমি।

মিছিলের ব্যানারে ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ জাতীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আদালতের রায় প্রত্যাখ্যানের দাবি জানানো হয়।

ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘হাসিনা, তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘সাদ্দাম ভাই ও ইনান ভাই, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘চলছে লড়াই, চলবে’, ‘শেখ হাসিনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ও ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

মিছিলের আগে দেওয়া বক্তব্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি জাকারিয়া হোসেন অমি বলেন,আজকে শেখ হাসিনার জন্য বাংলাদেশ নয়, বাংলাদেশের জন্য শেখ হাসিনাকে প্রয়োজন। আমরা শেখ হাসিনাকে আবার আনব, আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করব।

এ বিষয়ে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ভিডিও দেখার পর এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় শনাক্তকরণ ও অভিযান অব্যাহত রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা