সারাদেশ

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়রপ্রার্থী মো. ইমরান হোসাইন। এসময় তিনি মন্দিরগুলোতে আগত ভক্তদের সাথে কুশল বিনিময়, শুভেচ্ছা জ্ঞাপনসহ পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজ নেন এবং পৌর বিএনপির পক্ষ থেকে মন্দির পরিচালনা কমিটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

ইমরান হোসাইন বলেন, গত বছরের চেয়ে এ বছর বেশি উৎসাহ উদ্দীপনার মধ্যে শারদীয় দুর্গা উৎসব উদযাপন হচ্ছে। ধর্ম যার যার, দেশ সবার। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপিকে নির্দেশ দিয়েছেন আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিরাপত্তা জোরদারের পাশাপাশি আর্থিক সুযোগ সুবিধাও বৃদ্ধি করেছেন। তিনি আরও বলেন- আপনারা আমাদের বিশ্বাস করেছেন আমরা সে বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে বদ্ধপরিকর।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে দুর্গাপূজার নবমীতে বোয়ালমারী পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ইমরান হোসাইন বলেন, বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলায় ৩শতাধিক মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ অটুট রাখাসহ সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন সে ব্যপারে বিএনপি সচেষ্ট রয়েছে বলে জানান তিনি।

তিনি পৌরসভার শ্রী শ্রী রক্ষাচণ্ডী সর্বজনীন মন্দির, আঁধারকোঠা রক্ষাচণ্ডী মন্দির, কলেজ রোড সর্বজনীন দুর্গামন্দির, ছোট কামারগ্রাম দুর্গামন্দির, কামারগ্রাম আমগ্রাম আখড়াবাড়ী সর্বজনীন মন্দির, কামারগ্রাম বড়বাড়ী দুর্গামন্দির ও সোতাশী মধ্যপাড়া দুর্গামন্দিরে যান।

এ সময় পৌর বিএনপির সহসভাপতি একেএম শহিদুদ্দিন মিয়া দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক মহসিন আলম চান, যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবলু, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা